advertisement
advertisement

রিয়ালের আতিথেয়তায় গোল খেতেই হয়, হলো নতুন রেকর্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
রিয়ালের আতিথেয়তায় গোল খেতেই হয়, হলো নতুন রেকর্ড

গোলের পর এমবাপ্পে ও দিওমান্দের উদ্‌যাপন

advertisement

‘বার্নাব্যুর রাত প্রতিপক্ষের জন্য দীর্ঘ হয়’—রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ নিয়ে কথাটা বেশ প্রচলিত। বহুবার ক্লাবটি এ কথা প্রমাণও করেছে। সে পথেই দিনের পর দিন আরও একটি বিষয় প্রমাণ করে চলেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে এলে রিয়ালের আতিথেয়তায় প্রতিপক্ষকে গোল হজম করতেই হয়!লাইপজিগের বিপক্ষে গতকাল রাতে বার্নাব্যুতে ৪–১ গোলে জিতেছে রিয়াল। ৪৩ মিনিটে বের্নার্দো সিলভার প্রথম গোলেই হয়ে যায় রেকর্ড।

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে এ নিয়ে টানা ৪৫ ম্যাচে গোল করল রিয়াল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ঘরের মাঠে টানা ৪৫ ম্যাচে গোলের রেকর্ড গড়ল মাদ্রিদের ক্লাবটি।দ্বিতীয় দলও রিয়াল। অর্থাৎ নতুন রেকর্ড গড়ার পথে রিয়াল ভেঙেছে নিজেদের রেকর্ডই। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে টানা ৪৪ ম্যাচে গোলের রেকর্ড গড়ে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

সেই ধারায় ছেদ পড়ে ৪৫তম ম্যাচেই—২০১৮ সালের ১২ ডিসেম্বর সিএসকেএ মস্কোর কাছে ঘরের মাঠে ৩–০ গোলের হারে।ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে গোল করাকে অভ্যাসে পরিণত করেছে রিয়ালওই একটি ম্যাচে বিরতির পর আবারও শুরু হয় গোলের ধারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর