কানাডায় পিএইচডি পর্যায়ে মেধাবী গবেষকদের আকৃষ্ট করতে ৮ হাজার ২০০ কোটি টাকার (১০ কোটি কানাডীয় ডলার) বৃত্তি কর্মসূচি চালু করছে ইউনিভার্সিটি অব টরন্টো। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ কর্মসূচির আওতায় প্রতিবছর ৫০ গবেষককে চার বছর মেয়াদে বৃত্তি দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বছরে ৬৫ লাখ ৬০ হাজার টাকা (৮০ হাজার কানাডীয় ডলার) করে পাবেন।
চার বছরে একজন শিক্ষার্থীর জন্য মোট বরাদ্দ প্রায় ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা (৩ লাখ ২০ হাজার কানাডীয় ডলার)।বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদনবিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, কানাডার একটি পারিবারিক ফাউন্ডেশন এ কর্মসূচির জন্য পাঁচ কোটি কানাডীয় ডলার অনুদান দিয়েছে। উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রমে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে ফাউন্ডেশনটি।
অনুদানের বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সমপরিমাণ অর্থের তহবিল গঠন করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।