রাইট লাইভলিহুড পুরস্কার
সুইডেনভিত্তিক অধিকার পুরস্কার রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। পুরস্কারটি বিকল্প নোবেল নামে পরিচিত। বিশ্বের ৭২টি দেশের ২০০টি মনোনয়নের মধ্য থেকে এ বছরের বিজয়ী নির্বাচন করা হয়। এবারের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক টিমনিট গেব্রু অন্যতম। তিনি ডিস্ট্রিবিউটেড এআই রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পক্ষপাতিত্বের প্রভাব পরীক্ষা করার কাজের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।রাইট লাইভলিহুড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে পুঞ্জীভূত ক্ষমতার চ্যালেঞ্জ জানানো, ন্যায়বিচার এবং মানুষের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ডিজিটাল প্রযুক্তির অগ্রদূত হিসেবে কাজ করার জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে।
২০২০ সালে গুগলের এথিক্যাল এআই দলের নেতৃত্ব দেওয়ার সময় তিনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পক্ষপাতের ঝুঁকি নিয়ে একটি গবেষণাপত্র লেখেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।