advertisement
advertisement

ভূমিমন্ত্রী মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
ভূমিমন্ত্রী মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

advertisement

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে মিজানুর রহমানকে ঢাকায় আনা হয়।মিজানুর রহমানের এপিএস নাজমুল হক বলেন, ভূমিমন্ত্রীরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এখানেই তাঁর চিকিৎসা দেওয়া হবে।গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছিল। রক্তশূন্যতা হওয়ায় তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। এখন তাঁকে ঢাকার বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হলো।নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন মিজানুর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর