advertisement
advertisement

জোভান ও বাসার একে অন্যের চোখে কেমন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
জোভান ও বাসার একে অন্যের চোখে কেমন

খায়রুল বাসার ও ফারহান আহমেদ জোভান

advertisement

খায়রুল বাসার ও ফারহান আহমেদ জোভান‘একসঙ্গে তাঁদের কি কোনো নাটকে দেখা যাবে?’, ‘এবার বোধ হয় দুজকে এক নাটকে পাওয়া গেল’, ‘এবার এক হচ্ছেন জোভান ও বাসার’, ‘ওয়াও “ফিরে আসার গল্প” নাটকে দেখা যাবে জোভানকে’ ফেসবুকের নাটক–সংশ্লিষ্ট গ্রুপগুলোতে এখন এমন কথাগুলোই ভক্তরা ছড়িয়ে দিচ্ছেন। আর এর সূত্রটা জোভানের ফেসবুক থেকেই পাওয়া গেল।

সোমবারের আড্ডার ছবি মঙ্গলবার সকালে অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান তাঁর ফেসবুকে পোস্ট করে লিখেছেন,‘ফিরে আসার গল্প’। এতেই সবাই ধরে নিয়েছেন মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে জোভানকে দেখা যাবে। আর একসঙ্গে প্রথমবার এবার দেখা যাবে সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পীকে। এই নিয়ে কী বললেন জোভান? একসঙ্গে জোভান–বাসার? অভিনেতা জোভানের কাছে জানতে চাই, ‘আপনাদের কি একসঙ্গে “ফিরে আসার গল্প" নাটকে দেখা যাবে’।

এমন প্রশ্ন শুনেই জোভান সরাসরি বলে দিলেন,‘সে রকম মনে হচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর