চট্টগ্রাম নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। গতকাল রাত পৌনে চারটার দিকে
চট্টগ্রাম নগরের দুই এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত এবং আজ মঙ্গলবার ভোরে এই আগুন দেওয়া হয়। তবে ওই সময় বাসে কোনো যাত্রী বা চালক ছিলেন না।ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত পৌনে চারটায় নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।মঙ্গলবার ভোর পাঁচটায় নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পুড়ে যাওয়া দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।সাগরিকা এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার।
তিনি প্রথম আলোকে বলেন, পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।