advertisement
advertisement

যে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
যে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনি

পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে অসংখ্য ভাঙাচোরা বাড়ি

advertisement

শহরে আছে বিশাল একটি স্কুল। খাড়া উপত্যকার দুই পাশ বেয়ে উঠে গেছে সরু গলি, দুই ধারে সারি সারি বাড়ি। শহরের মাঝখানে প্রাচীন এক ঝরনা। আছে কয়েকটি গির্জাও, একটির পাশ থেকে নীল ইজিয়ান সাগরের অপরূপ দৃশ্য দেখা যায়। কিন্তু গত ১০০ বছরের বেশি সময় ধরে এখানে কোনো মানুষ থাকে না।তুরস্কের দক্ষিণ-পশ্চিমের মুগলা প্রদেশের কায়াকোয় আসলেই এক ভুতুড়ে শহর। বাসিন্দারা এখান থেকে চলে গেছেন, অতীত যেন এখনো এখানে ভর করে আছে।

সময়ে জমে যাওয়া এই শহর তুরস্কের এক অন্ধকার অধ্যায়ের স্মারক।পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে অসংখ্য ভাঙাচোরা বাড়ি, ধীরে ধীরে সবুজ গ্রাস করছে সেগুলোকে। উঁকি দিলেই চোখে পড়ে হারিয়ে যাওয়া জীবনের চিহ্ন। জায়গাটা যেমন রহস্যময়, তেমনি রুক্ষ সৌন্দর্যে ভরা। গ্রীষ্মের ঝকঝকে আকাশ আর কড়া রোদেও গা ছমছম করে।

শীতের দিকে পাহাড় বা সাগরের কুয়াশা জড়িয়ে ধরলে তা আরও বেড়ে যায়।লেভিসি থেকে কায়াকোয়১০০ বছরের কিছু আগে এই শহরের নাম ছিল লেভিসি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর