advertisement
advertisement

সৌদি আরবে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার আশঙ্কা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
সৌদি আরবে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস, আকস্মিক বন্যার আশঙ্কা

সৌদি আরবের জাতীয় পতাকা

advertisement

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। কোথাও কোথাও আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এ পূর্বাভাস দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, জাজান, আসির, আল বাহা, মক্কা, মদিনা, হাইল, রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরান এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আল-জাওফ, নর্দার্ন বর্ডারস ও তাবুক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।জাজান অঞ্চলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

বিশেষ করে মঙ্গলবার ও বুধবার আল-রাইথ, হারুব, আল-দায়ের, আল-ঈদাবি, ফাইফা, আল-আরিদাহ ও আল-হারথ এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে বলেছে, ভারী বজ্রবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর