advertisement
advertisement

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

নেদারল্যান্ডের গোলের উল্লাস।

advertisement

৩৩ মিনিটেই ৪ গোল। তিয়ানি রেইন্ডার্সের হ্যাটট্রিক! প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য তখনই লিখে ফেলেছে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত গ্রিসের জালে গুনে গুনে ৭ গোল। নেশনস লিগে এমন বিধ্বংসী জয়ে কোয়ার্টার ফাইনালের আরও কাছে চলে গেল ডাচরা।আমস্টারডামে নেদারল্যান্ডসের এই দাপুটে জয়ের দিনে বেলগ্রেডে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচের ৪ মিনিটের মাথায় ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

গ্রিসের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আল হিলালের এই উইঙ্গার । এরপর ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার রেইন্ডার্স। ১৮ মিনিটে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করার পর ৩৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিকও। এবার দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডোনিয়েল মালেনের ক্রস থেকে গোল করেন ইউরিয়েন টিম্বার। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৫-০।

৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান আর্সেনালের এই ডিফেন্ডার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর