advertisement
advertisement

গণিতবিদ গোডেলের নোটবুকের রহস্য ভেদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
গণিতবিদ গোডেলের নোটবুকের রহস্য ভেদ

কুর্ট গোডেল

advertisement

কুর্ট গোডেল ছিলেন বিশ শতকের অন্যতম সেরা গণিতবিদ ও দার্শনিক। ১৯৩১ সালে তাঁর দেওয়া দুটি অসম্পূর্ণতার উপপাদ্য গণিতের দুনিয়া বদলে দিয়েছিল। তাঁর কাজ থেকেই অনুপ্রেরণা পেয়ে অ্যালান টিউরিং আধুনিক কম্পিউটার–তত্ত্বের সূচনা করেন। নাৎসিদের ভয়ে ১৯৪০ সালে গোডেল নিজ দেশ অস্ট্রিয়া ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং আলবার্ট আইনস্টাইনের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন।জীবদ্দশায় গোডেল খুব কম গবেষণাপত্র প্রকাশ করেছিলেন।

তাঁর হাজার হাজার পৃষ্ঠার অপ্রকাশিত কাজ ছিল। এর মধ্যে ১৯৪০-এর দশকে লেখা ১৬টি নোটবুক ছিল গবেষকদের কাছে বড় এক রহস্য। ১ হাজার ৯ পৃষ্ঠার এই নোটবুকগুলো লেখা হয়েছিল ‘গ্যাবেলসবার্গার’ নামের অপ্রচলিত জার্মান সংকেতলিপিতে। গোডেল যখন এটি ব্যবহার করতেন, তখনই এই লিপি প্রায় অচল হয়ে গিয়েছিল।ফিনল্যান্ডের যুক্তিবিদ ইয়ান ফন প্লাতো ২০১৭ সালে হেলসিংকি বিশ্ববিদ্যালয়ে এই নোটবুক পাঠোদ্ধারের কাজ শুরু করেন।

এর জন্য তিনি নিজেই দুর্লভ সেই সংকেতলিপি আয়ত্ত করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর