advertisement
advertisement

বেঁচে গেল ১৩০ প্রাণ, দুই জাহাজের সংঘর্ষকে কেন ‘মিরাকল অব মিসিসিপি’ বলা হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
বেঁচে গেল ১৩০ প্রাণ, দুই জাহাজের সংঘর্ষকে কেন ‘মিরাকল অব মিসিসিপি’ বলা হচ্ছে

মিসিসিপি নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় কাত হয়ে গেছে প্রমোদতরি ‘আমেরিকান হেরিটেজ’। নিউ অরলিন্স, লুইজিয়ানা, যুক্তরাষ্ট্র, ১৩ নভেম্বর ২০২৬

advertisement

দুটি জাহাজ। একটি প্রমোদতরি। নাম ‘আমেরিকান হেরিটেজ’। অন্যটি পণ্যবাহী। নাম ‘আটলান্টিক অ্যাসফাল্ট’। যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে সংঘর্ষ হয় জাহাজ দুটির। এতে প্রমোদতরিতে থাকা প্রায় ১৩০ জন প্রাণে বেঁচে যান। ঘটনাটিকে ‘মিরাকল অব মিসিসিপি’ বলছেন মার্কিন কর্মকর্তারা।ঘটনাটি ঘটেছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে, গত শুক্রবার দুপুরে। তখন আমেরিকান হেরিটেজ মিসিসিপি নদীতে নোঙর করা ছিল।

পাশ কাটিয়ে যাওয়ার কথা আটলান্টিক অ্যাসফাল্টের। কিন্তু পণ্যবাহী জাহাজটি দ্রুতগতিতে প্রমোদতরিতে আঘাত করে।সংঘর্ষে যাত্রীবোঝাই প্রমোদতরিটি এক পাশে কাত হয়ে যায়। এতে সেখানে থাকা ৩২ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও আঘাতই গুরুতর নয়। কেউ নিখোঁজ হননি।তদন্ত চলছে। সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহাম বলেন, পণ্যবাহী জাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থায় কোনো সমস্যা হয়েছিল বলে মনে হচ্ছে।নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম চালানো গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর