advertisement
advertisement

জাহাজভাঙায় বর্জ্য নিয়ন্ত্রণের বৈশ্বিক চুক্তি থেকে সরে আসছে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
জাহাজভাঙায় বর্জ্য নিয়ন্ত্রণের বৈশ্বিক চুক্তি থেকে সরে আসছে বাংলাদেশ

প্রতীকী ছবি

advertisement

বাসেল কনভেনশন মেয়াদোত্তীর্ণ জাহাজকে বিপজ্জনক বর্জ্য হিসেবে বিবেচনা করে।হংকং কনভেনশনে নিরাপদ ও পরিবেশসম্মত উপায়ে জাহাজভাঙার বিধানগুলো দুর্বল।১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বন্দরে ছাই (ফ্লাই অ্যাশ) বোঝাই করে সাগরে পাড়ি জমায় পেলিকন নামের একটি জাহাজ। জাহাজটি সাগরে ভেসেছে দুই বছর ধরে। কোনো দেশ সেটিকে নোঙরের অনুমতি দেয়নি।

কারণ, এর মধ্যে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ১৪ হাজার টন দূষিত ছাই ছিল।১৯৮৮ সালের অক্টোবরের এক সকালে জাহাজটির ক্যাপ্টেন ঘোষণা দেন, তাঁরা একটি দেশের উপকূলে এসব ছাই ছুড়ে ফেলেছেন। দেশটির নাম বলেননি তিনি। পরে জানা যায়, দেশটি ছিল হাইতি। এরপর বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে।

এ ঘটনার বিস্তারিত বর্ণনা আছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ১৯৮৯ সালের ২ জানুয়ারির সংখ্যায় ‘প্লানেট অব দ্য ইয়ার: ওয়েস্ট আ সিঙ্কিং মেস’ শীর্ষক প্রতিবেদনে।বিশ্বজুড়ে প্রতিবাদের মুখে ১৯৮৯ সালের ২২ মার্চ এক দেশ থেকে অন্য দেশে বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ করতে জাতিসংঘের উদ্যোগে তৈরি হয় ‘বাসেল কনভেনশন’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর