advertisement
advertisement

ভাইব কোডিং ও নিরাপত্তার ফাঁক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ণ
ভাইব কোডিং ও নিরাপত্তার ফাঁক

advertisement

কল্পনা করুন, রাত ২টা। প্রোগ্রামিং না শিখেই ইমরান (ছদ্মনাম) শুধু কথায় বর্ণনা দিয়ে একটা ছোট অ্যাপ বানিয়ে ফেলল! সকালে বন্ধুদের দেখাতেই সবাই তো বেশ অবাক!একে বলা হচ্ছে ভাইব কোডিং বা কথা বলে/প্রম্পট দিয়ে কোড লিখিয়ে নেওয়া। শব্দটি গবেষক আন্দ্রেই কারপাথি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চালু করেন, আর কলিন্স অভিধান একে ২০২৫ সালের বর্ষসেরা শব্দ ঘোষণা করেছে। অ্যাপ বানানোর দরজা এখন সবার জন্য খোলা, আর সেটা সত্যিই দারুণ খবর।

কিন্তু দরজা খুললেই নিরাপত্তার দায় মাফ হয়ে যায় না।এর ঝুঁকিটা ব্যাপক। ধরুন, বাড়ি তো সুন্দর হলো, কিন্তু দরজায় তালা লাগানো হলো না। ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্সের এপ্রিল ২০২৬ সালের গবেষণা-নোটে ভেরাকোডের এক পরীক্ষার উল্লেখ আছে, যেখানে ১০০টির বেশি এআই মডেলের লেখা কোডের ৪৫ শতাংশ নিরাপত্তা-পরীক্ষায় ব্যর্থ হয়।

জর্জিয়া টেকের ‘ভাইব সিকিউরিটি রাডার’ ২০২৬ সালের মার্চ পর্যন্ত এআই-কোড সংক্রান্ত ৭৪টি নিরাপত্তাত্রুটি নথিভুক্ত করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর