advertisement
advertisement

সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান কাল, যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী বিজয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান কাল, যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী বিজয়

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়

advertisement

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। কংগ্রেসের একাধিক সূত্রের বরাতে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে এই প্রকাশনা অনুষ্ঠান হওয়ার কথা।

গতকাল শনিবার কংগ্রেসের সূত্রগুলো জানায়, সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে বিজয়ের উপস্থিত থাকার কথা রয়েছে।ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিলদ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত আমন্ত্রণে মুখ্যমন্ত্রী বিজয় নয়াদিল্লি যাচ্ছেন।

তাঁকে আমন্ত্রণ জানাতে তাঁর সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ফোনে কথা বলেছেন।কংগ্রেসশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের পাশাপাশি জোটের শরিক দলগুলোর জ্যেষ্ঠ নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর বইটি প্রকাশিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর