advertisement
advertisement

আঙুল উঠছে শ্রাবণের দিকে, কিন্তু সাফ থেকে বিদায়ের আসল কারণ কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
আঙুল উঠছে শ্রাবণের দিকে, কিন্তু সাফ থেকে বিদায়ের আসল কারণ কী

পাকিস্তানের কাছে হেরে সাফের সেমিফাইনাল থেকে বিদায়ের পর হতাশ বাংলাদেশের ফুটবলাররা

advertisement

ঢাকার জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে বসে তখন ডিজিটাল ঘড়ির নাম্বার গুনছেন অনেকে। ম্যাচের বয়স ৮৫ মিনিট পেরিয়েছে। গ্যালারিভর্তি দর্শকের গর্জন আর উত্তেজনা, সঙ্গে ২১ বছর পর আবারও সাফের ফাইনালে ওঠার স্বপ্ন—সবকিছু যেন এক সুতায় বাঁধা। ঠিক সেই মুহূর্তেই ঘটল অঘটন। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বল গ্রিপ করে তাড়াহুড়ায় থ্রো করতে গেলেন আর বলটি গিয়ে পড়ল প্রতিপক্ষের পায়ে।

বদলি নামা হাইয়ান খাট্টাকের তৈরি করা সুযোগে আবদুল সামাদ আরশাদের নিচু শটে ভেঙে গেল রক্ষণ-দেয়াল, সেই সঙ্গে বাংলাদেশের ফাইনাল-স্বপ্নও। পাকিস্তানের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দের বিপরীতে স্বাগতিকদের সঙ্গী হলো গভীর হতাশা।১-০ গোলের এই হারের পর আঙুল উঠছে গোলকিপার শ্রাবণের দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাঁর তুমুল সমালোচনা।

কিন্তু প্রেসবক্সের উঁচু আসন থেকে পুরো ৯০ মিনিটের চিত্রটা দেখলে বোঝা যায় শ্রাবণ শুধুই এই পরাজয়ের তাৎক্ষণিক অনুঘটক, মূল খলনায়ক নন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর