advertisement
advertisement

জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন: মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন: মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন

advertisement

ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের জনপদ লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা। সেখানকার প্রত্যন্ত গ্রাম জোংড়া থেকে প্রতিদিন চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে যেতেন মেহেরিন খন্দকার। গ্রামে প্রায়ই লোডশেডিং হতো। রাতে পড়াশোনায় বিঘ্ন ঘটত বলে দিনের আলোতেই পড়া শেষ করতে ভোরে ঘুম থেকে উঠতেন তিনি। এমন নানা প্রতিকূলতা জয় করে পাটগ্রামের পুনম চাঁদ ভুতোরিয়া কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন মেহেরিন।

এসএসসিতেও ছিল তাঁর একই ফল।মফস্‌সলের সেই কঠিন দিনগুলো পেরিয়ে মেহেরিনের এই সাফল্যই তাঁকে এনে দিয়েছে এক অনন্য সুযোগ। গত রোববার তিনি দাঁড়িয়েছিলেন জাতীয় সংসদ ভবনের সামনে। পাঠ্যবইয়ের পাতায় পড়া দেশের আইনসভা এবার নিজের চোখে দেখার রোমাঞ্চ তাঁর চোখেমুখে। রাষ্ট্রবিজ্ঞান পড়তে ভালোবাসেন মেহেরিন। সংসদ ভবন ঘুরে তিনি বলেন, ‘দেশের আইনসভা কীভাবে পরিচালিত হয়, তা দেখার খুব ইচ্ছে ছিল।

আজ সেই ইচ্ছে পূরণ হলো।’বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানিশুধু মেহেরিন নন, পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার এমন ৪১ জন জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী রাজধানীতে এসেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর