advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে গতকাল ১০ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে, কবে কাটবে অচলাবস্থা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে গতকাল ১০ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে, কবে কাটবে অচলাবস্থা

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে উড্ডয়ন বন্ধের পর রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দাঁড়িয়ে আছে কয়েকটি উড়োজাহাজ। ১৩ নভেম্বর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন তৃতীয় দিনের মতো গতকাল রোববারও অব্যাহত ছিল। এদিন ১০ হাজারের বেশি উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফির প্রত্যাশা, স্থানীয় সময় সোমবারের (আজ) মধ্যে অচলাবস্থা স্বাভাবিক হয়ে আসতে পারে।উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, গতকাল রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৩০০টিরও বেশি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে।

বিলম্বিত হয়েছে প্রায় ৭ হাজার ৭০০টি উড়োজাহাজের চলাচল।যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করেছেওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, গত শনিবার ৬ হাজার ৪০০টিরও বেশি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছিল। বিলম্বিত হয়েছিল ৮ হাজারের বেশি উড়োজাহাজের চলাচল।সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’–এ অংশ নিয়ে পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

ঘটনার প্রকৃত কারণ জানা যাচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর