advertisement
advertisement

আড়াই শ বছর পর ফিরে এলেন এক নাপিত, কী তাঁর গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
আড়াই শ বছর পর ফিরে এলেন এক নাপিত, কী তাঁর গল্প

ইতালীয় শিল্পীদের নৃত্য, সংগীত আর শরীরী অভিব্যক্তিতে ফুটে ওঠা গল্প উপভোগ করেন দর্শনার্থীরা। গত শনিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে

advertisement

মঞ্চজুড়ে নীল রঙের ছটা। আলো-আঁধারির মধ্যে দ্রুত ছুটে চলছেন নৃত্যশিল্পীরা। কারও শরীর বাঁকছে, কেউ ঘুরছেন, কেউবা ছন্দের সঙ্গে মিলিয়ে ছুড়ে দিচ্ছেন দুই হাত। পেছনে ইতালীয় সংগীতকার জোয়াক্কিনো রোসিনির সুর। সেই সুরের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নৃত্যের গতি। যেন থামার অবকাশ নেই কারও। এই ব্যস্ততা, ছুটে চলা আর শরীরী অভিব্যক্তির মধ্য দিয়েই ফিরে আসেন আড়াই শ বছরের পুরোনো এক চরিত্র—ফিগারো।পেশায় নাপিত হলেও ফিগারো সাধারণ কেউ নন।

বুদ্ধি আর কৌশলে অসাধ্যসাধন করাই তাঁর কাজ। ১৭৭৫ সালে ফরাসি নাট্যকার পিয়ের-অগুস্তাঁ কারোঁ দ্য বোমার্শে যে ফিগারোকে সৃষ্টি করেছিলেন, তাঁকেই নতুন রূপ দিয়েছেন ইতালীয় নৃত্যপরিচালক মনিকা কাসাদেই। তাঁর নৃত্যনাট্য ইল বারবিয়েরে দি সিভিলিয়ায় সেই ফিগারো এখন আধুনিক সময়ের ব্যস্ত মানুষের প্রতিচ্ছবি।গত শনিবার বিকেলে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে এই নৃত্যনাট্য পরিবেশন করে ইতালির নৃত্যদল আর্টেমিস দানজা।

এক ঘণ্টার কিছু বেশি সময় ধরে চলে পরিবেশনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর