advertisement
advertisement

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

তথ্য কমিশন

advertisement

প্রায় দুই বছর পর তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি শুরু করেছে তথ্য কমিশন বাংলাদেশ। সোমবার কমিশনে পাঁচটি অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

বাকি দুটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় গত দুই বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা হয়েছে। গত ১৭ অক্টোবর সরকার তথ্য কমিশন পুনর্গঠন করে।

দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিশন জমে থাকা অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর