সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের অনিয়ম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে চারটি প্রতিষ্ঠানের ৬১ কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, এর মধ্যে ১৯ জন কনসালট্যান্টের চুক্তি বাতিল করা হয়েছে এবং ১৭ জন স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। এ ছাড়া দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের এ পর্ব অনুষ্ঠিত হয়।আইসিটি মন্ত্রী বলেন, ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের আলোকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং এটুআই প্রকল্পের কর্মকর্তা ও কনসালট্যান্টদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।