চেক প্রজাতন্ত্রে গণমাধ্যমে সরকারি অর্থায়নের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে নামেন লাখো মানুষ। ধারণা করা হচ্ছে, ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের পর এটি দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। রোববার প্রাগে
চেক প্রজাতন্ত্রে সরকারি গণমাধ্যমে অর্থায়নের পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, এসব গণমাধ্যমের অর্থায়ন সরকারি বাজেট থেকে করা হবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী প্রাগে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ। তাঁদের আশঙ্কা, এর ফলে গণমাধ্যমগুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে। আয়োজকেরা জানিয়েছেন, গতকাল রোববারের এ বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়।
তাঁদের ধারণা, ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের পর এটি দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। ওই বিপ্লবের মধ্য দিয়ে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটে এবং ভিন্নমতাবলম্বী নাট্যকার ভাচলাভ হাভেল দেশের ক্ষমতায় আসেন।সরকারি গণমাধ্যমে অর্থায়ন নিয়ে এই পরিকল্পনা পার্লামেন্টে প্রাথমিক ভোটে পাস হয়েছে। চেক প্রজাতন্ত্রে সরকারি টেলিভিশন ও রেডিওর সম্প্রচার সেবা নেওয়ার বদলে প্রতি পরিবারের কাছ থেকে মাসে ৯ মার্কিন ডলারের বেশি ফি নেওয়া হয়।
সেখান থেকে গণমাধ্যমগুলো অর্থ পেয়ে থাকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।