advertisement
advertisement

নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২৯ জন গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ২৯ জন গ্রেপ্তার

রাজধানীর রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেপ্তার নেতা–কর্মীরা

advertisement

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ ২৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।মিরপুরে গ্রেপ্তার ৮পুলিশের মিরপুর বিভাগ সূত্র জানায়, মিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার মিরপুর মডেল থানা-পুলিশ পশ্চিম কাজীপাড়া এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্মবিষয়ক সদস্য মো. শাহজালাল ওরফে শাহীন (৪৫), জাতীয় সমবায় লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জেড হাছান মোহাম্মদ জিবুল (৪৬), কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম সোলাইমান বিন গফুর (৪৫), কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (৪৫), বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. নজরুল ইসলাম (৬৩), আওয়ামী লীগের কর্মী মো. হাসান শেঠ (৪৬), মো. তৌহিদুর রহমান খান (৪৬) ও মো. আজিজুল হাসান (৫৮)।পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর