advertisement
advertisement

ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের উদ্বেগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের উদ্বেগ

advertisement

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের নাম বাদ পড়া এবং এর ফলে মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটারদের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বলেছে, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে।

তাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মুসলিম।সংগঠনটির নেতারা বলেন, বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর