নাটকের একটি দৃশ্যে তটিনী ও তৌসিফ
নাটকের একটি দৃশ্যে তটিনী ও তৌসিফ‘মন দুনিয়া’ ঘিরে নতুন করে আলোচনায় তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। মাত্র দুই দিনেই নাটকটি অর্জন করেছে কোটি ভিউ। এত অল্প সময়ে নাটকটির ভিউ কী করে কোটি হলো, রহস্য কোথায়—এমন প্রশ্নে তটিনী হেসে বলেন, ‘আমার মনে হয় ভালো কনটেন্ট, যে কারণে ভালো যাচ্ছে।’ কিছুটা থেমে তিনি বলতে থাকেন, ‘দর্শকদের কখন কোনটা পছন্দ হবে বলা মুশকিল। তারপরও নিজের অভিজ্ঞতা আছে।
দর্শকদের কথা ভেবে, বুঝেশুনে গল্প বাছাই করতে হয়। আমাদের কাছে অনেক গল্প আসে। সেগুলো পড়লেই একটা ধারণা পাওয়া যায়, কোনটা দর্শক কীভাবে নিতে পারেন। তবে গল্পটা অবশ্যই গতানুগতিক হওয়া যাবে না।’ তৌসিফ জানান, গল্প, উপস্থাপনা ভালো হলে সেই কাজ দর্শক বেশি দেখেন। ‘সত্য বলতে এখানে কোনো জাদু নেই। জাদুর কথা যদি বলতেই হয়, তাহলে বলতে হবে গল্প, চরিত্র, অভিনয়, উপস্থাপনার কথা। গল্পটা ঠিক থাকলে সেটা দর্শকদের কাছে পৌঁছায়।
এ জন্য পরিচালক (ইমরাউল) রাফাত ভাইকে ধন্যবাদ।’অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকী আছে নাটকের গল্পে?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।