হাইকোর্ট
স্লিপার বাসের বিষয়ে বিধিমালা, নীতিমালা বা গাইডলাইন প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বিধিমালা, নীতিমালা বা গাইডলাইন প্রণয়নে ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন।
স্লিপার বাসের বিষয়ে বিধিমালা, নীতিমালা বা গাইডলাইন প্রণয়নের নির্দেশনা চেয়ে ১৯ জন স্লিপার বাসমালিক ৫ নভেম্বর রিটটি করেন।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম।পরে আইনজীবী তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, স্লিপার বাসের বিষয়ে খসড়া গাইডলাইন বা নীতিমালা হলেও তা চূড়ান্ত হয়নি।
গাইডলাইন বা নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে ১৯ জন স্লিপার বাসমালিক রিটটি করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।