আরমা দত্ত
আরমা দত্তভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তি ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উল্লেখ করে তা পুরাকীর্তি হিসেবে পরিদর্শনের জন্য দল গঠন–সম্পর্কিত অফিস আদেশ প্রত্যাহার বা বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রেজিস্ট্রি ডাকযোগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ কর্মকর্তার বরাবরে সোমবার ওই নোটিশ পাঠান।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এবং কুমিল্লার পুলিশ সুপার বরাবর ওই নোটিশ পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
তিনি প্রথম আলোকে বলেন, নোটিশ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে গত ৯ নভেম্বরের অফিস আদেশ প্রত্যাহার বা বাতিলের দাবি জানানো হয়েছে নোটিশে। এ বিষয়ে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ সম্পর্কে লিখিতভাবে অবহিত করতেও বলা হয়েছে। অন্যত্থায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) থেকে ৯ নভেম্বর ওই অফিস আদেশ জারি করা হয়।
এতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত পরিত্যক্ত বাড়ি সংরক্ষণের জন্য সরেজমিনে পরিদর্শন দল গঠন ও প্রতিবেদন দেওয়ার বিষয়ে ব...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।