মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ডিসেম্বরে মাসব্যাপী ‘বিজয় উৎসব-২০২৬’ আয়োজনের ঘোষণা দেয় বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ১৬ নভেম্বর ২০২৬
মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরে মাসব্যাপী ‘বিজয় উৎসব-২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা ও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের বিষয়গুলো তুলে ধরতে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ।
লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক।সৈকত আরিফ বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। তবে সেই আকাঙ্ক্ষার রাষ্ট্র এখনো গড়ে ওঠেনি।
তা প্রতিষ্ঠার লড়াই ছড়িয়ে দিতেই মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হচ্ছে।ছাত্র ফেডারেশনের সভাপতি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) তৈরি করা একমুখী বয়ানের বাইরে মুক্তিযুদ্ধে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা তুলে ধরতে চান তাঁরা।বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সৈকত আরিফ বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নানা ধরনের সহিংসতা করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।