advertisement
advertisement

বন্ধুসভার জলধারায় ফিরে এল বিশ্ববিদ্যালয়জীবনের সেই দিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
বন্ধুসভার জলধারায় ফিরে এল বিশ্ববিদ্যালয়জীবনের সেই দিন

প্রথম আলো বন্ধুসভার ২৮ বছর পূর্তির অনুষ্ঠানের ফাঁকে

advertisement

২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সেকেন্ড ইয়ারে পড়ি তখন। বিভাগ থেকে সে বছর সদরঘাট-চাঁদপুর রিভার ক্রুজের আয়োজন করা হয়। জানুয়ারি মাসের শীত তখন। বিভাগের শিক্ষক, সিনিয়র, জুনিয়র, ফ্রেন্ডসরা মিলে কী দারুণ এক সময় কেটেছিল। ভেবেছিলাম, এমন সময় হয়তো আর আসবে না। কিন্তু না! সময় ঠিকই আসে; তবে একটু ভিন্ন রূপে।

১৩ নভেম্বর প্রথম আলো বন্ধুসভার ২৮ বছর পূর্তিতে হলো এমনই এক দুর্দান্ত আয়োজন ‘এসো মিলি জলধারায় ২.০’।কিন্তু বন্ধুসভার প্রোগ্রামে আমি কেন? এ রকম মনে হচ্ছে না? একটু গল্প বলি।বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক আমার সাবেক সহকর্মী। সময় টেলিভিশনে যখন নিউজ পড়েছি, তখন ভাইয়াদের কাছ থেকে শিখেই নিউজ প্রেজেন্টেশনে ক্যারিয়ার শুরু। বন্ধুসভার ২৮ বছর পূর্তিতে এ রকম একটা আয়োজন হবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই।

তখন জাফর সাদিক ভাইয়াকে জানাই, আমি অংশগ্রহণ করতে চাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর