advertisement
advertisement

রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা

কৃষক দল নেতা রাজু মোল্লার জানাজার আগে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার বিকেলে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায়

advertisement

রাজুর বৃদ্ধ বাবা যেন ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেন। কত কান্না আমরা থামাব? আপনি (শেখ হাসিনা) ১ হাজার ৪০০ কিশোর, তরুণ, রিকশাওয়ালা হত্যা করার পর, আপনার লোকেরা রাজুকে হত্যা করেছে। আমি রাজু হত্যার বিচার চাই।ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

আজ বুধবার বিকেলে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে রাজুর জানাজার আগে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের মঞ্চের পাশেই অ্যাম্বুলেন্সে রাজুর লাশ রাখা হয়েছিল। সমাবেশ শেষে সমাবেশস্থলেই রাজুর প্রথম জানাজা হয়।রুহুল কবির রিজভী বলেন, আমাদের ওপর গত ১৭ বছর অনেক অত্যাচার-অনাচার হয়েছে। রিমান্ডে নিয়ে আমাদের নির্যাতন করা হয়েছে। অনেকের পায়ে গুলি করেছে, অনেকের হাতে গুলি করেছে। তারপরও আমাদের কেউ পালিয়ে যায়নি।

কারাগার ছিল আমাদের দ্বিতীয় বাসস্থান।রিজভী বলেন, ওই সময়ে সারা দেশের মানুষদের মধ্যে গুম, খুনের আতঙ্ক ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর