চিপস
বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে ক্যানটিনে ঢুকেছি। সামনে সাজানো বিস্কুট, নুডলস, চিপস, কোমল পানীয়সহ নানা ধরনের প্যাকেটজাত খাবার। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি প্যাকেট হাতে নিলাম। চোখে পড়ল ‘টেস্টি’, ‘ফ্রেশ’, ‘এনার্জি’, ‘ফান’ এমন সব আকর্ষণীয় শব্দ। রঙিন ছবি, পরিচিত ব্র্যান্ড আর চটকদার নকশা সহজেই দৃষ্টি কেড়ে নেয়।
কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে গিয়ে থমকে গেলাম: এই খাবারে চিনি, লবণ কিংবা ক্ষতিকর চর্বির পরিমাণ কত?প্যাকেটের পেছনে ছোট ছোট অক্ষরে কিছু তথ্য রয়েছে। কিন্তু একজন ব্যস্ত শিক্ষার্থী কিংবা সাধারণ ক্রেতার পক্ষে কয়েক সেকেন্ডের মধ্যে সেই তথ্য পড়ে, বুঝে এবং অন্য একটি পণ্যের সঙ্গে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া কতটা সম্ভব? সেদিনের এই ছোট্ট প্রশ্নটিই আমার কাছে একটি বড় জনস্বাস্থ্য প্রশ্ন হয়ে দাঁড়ায়।
শুধু তথ্য সরবরাহ করাই কি যথেষ্ট, নাকি তথ্য এমনভাবে উপস্থাপন করা প্রয়োজন, যাতে মানুষ সহজেই তা বুঝে সিদ্ধান্ত নিতে পারে?এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে ফ্রন্ট অব প্যাক লেবেলিং বা এফওপিএল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।