শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তান।
জয়টা পেতে খুব বেশি সময় লাগেনি পাকিস্তানের। জয়ের জন্য দরকার ছিল মাত্র ৯০ রান। ১৩ ওভারেই সেই রান তুলে নিয়েছে স্বাগতিকেরা। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান।চতুর্থ দিনের সকালে মাত্র ৯০ মিনিটেই ম্যাচ শেষ করে পাকিস্তান। আগের দিন ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে দিন শেষ করা শ্রীলঙ্কা আজ সকালে আর ৭ রান যোগ করতেই অলআউট হয়ে যায়।
শেষ ব্যাটসম্যান আসিথা ফার্নান্দোকে এলবিডব্লু করেন মোহাম্মদ আব্বাস। ফার্নান্দো রিভিউ নিলেও বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি মিডল স্টাম্পের ওপরের অংশে আঘাত করত।মোহাম্মদ আব্বাস ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেনআব্বাস ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন, ৩৪ ওভার বোলিং করে ১৫টি মেডেনও আদায় করেছেন তিনি। আমের জামালও পেয়েছেন ৩ উইকেট, ৬৭ রানে। রাজাউল্লাহর শিকার ২ উইকেট।এই জয়ে বেশ কিছুদিন পর স্বস্তি ফিরেছে পাকিস্তান দলে।
গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর এটিই তাদের প্রথম টেস্ট জয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।