advertisement
advertisement

কেয়ামতের দিনের ৩ দল মানুষ: কোন দলে আপনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
কেয়ামতের দিনের ৩ দল মানুষ: কোন দলে আপনি

advertisement

ফলাফল প্রকাশের দিন, নোটিশ বোর্ডের সামনে ভিড় ঠেলে এগোচ্ছেন আপনি। বুক ধকধক করছে। তিনটি লম্বা তালিকা ঝুলছে। একটিতে সবার ওপরে যাঁদের নাম, তাঁদের দিকে সবাই আঙুল তুলে দেখাচ্ছে।একটিতে পাস করা মানুষেরা হাসিমুখে বেরিয়ে আসছে। আর তৃতীয় তালিকার সামনে কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে আছে।আপনি কোন তালিকায় নিজের নাম খুঁজছেন?দুনিয়ার ফল বদলানো যায়, পরের বছর আবার পরীক্ষা দেওয়া যায়।

কিন্তু পবিত্র কোরআন এমন এক দিনের কথা বলে, যেদিন মানুষ সত্যিই তিন দলে ভাগ হবে। সেই তালিকা কোথায় ঝোলানো হবে, আমরা জানি না।তবে কোন দল কেমন, তা আল্লাহ আগেই বলে দিয়েছেন। চলুন, ধাপে ধাপে দেখি।দুনিয়ায় যাঁরা আল্লাহর হুকুম পালনে এগিয়ে ছিলেন, পরকালে তাঁরা সবচেয়ে ওপরের স্তরে থাকবেন।

তাঁদের মধ্যে আছেন নবী, সত্যবাদী ও শহিদেরা।কোরআনের নির্দেশনা সুরা ওয়াকিয়ার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা হবে তিন দল।’ (সুরা ওয়াকিয়া, আয়াত: ৭)এরপর তিনি দলগুলোর পরিচয় তুলে ধরেছেন।প্রথম দল অগ্রগামীরা: ‘আর অগ্রগামীরা তো অগ্রগামীই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর