advertisement
advertisement

রিভিউ নিতে ভুল: গিল একাই তিনটি, ল্যাথাম দুটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
রিভিউ নিতে ভুল: গিল একাই তিনটি, ল্যাথাম দুটি

জয়সোয়ালকে আউট করে কিউইদের উদ্‌যাপন

advertisement

ওয়েলিংটনে প্রথম ইনিংসে কি লিড নিতে পারবে ভারত? নিউজিল্যান্ডে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলের ১৩০ রানের জুটির পর সেটা পারার সম্ভাবনাই বেশি।আজ টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩৬৮ রানে। এরপর ১ উইকেটে ১৫৯ রানে দিনের খেলা শেষ করেছে ভারত। ৮৫ রানে আউট হন জয়সোয়াল। দেবদূত পাড়িক্কালকে (১৬*) নিয়ে ক্রিজে আছেন লোকেশ রাহুল (৫২*)।

কিন্তু এ তো গেল স্কোরকার্ডের খবর। মাঠে যে আরও ঘটনা ঘটেছে!রিভিউ নেওয়ার ঘটনা দিয়ে শুরু করা যায়। ভারতের ইনিংসে চতুর্থ ওভারে রাহুলের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন কাইল জেমিসন। অধিনায়ক টম ল্যাথামকে রিভিউ নিতে পটিয়েও ফেলেন। আম্পায়ারের নট আউটের সিদ্ধান্ত পাল্টাতে পর্যাপ্ত প্রমাণ না থাকায় রিভিউটি নষ্ট হয় কিউইদের। ল্যাথাম এরপর আরও একটি ভুল সিদ্ধান্ত নেন।সেটা সপ্তম ওভারের চতুর্থ বলে।

এবার বোলার ম্যাট হেনরি, ব্যাটসম্যান সেই রাহুলই, আবেদনও সেই এলবিডব্লুরই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর