advertisement
advertisement

সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল

সম্প্রতি বিয়ের প্রতি আগ্রহী করতে সিঙ্গাপুর সরকার চালু করল ডেটিং অ্যাপ

advertisement

প্রেম, বিয়ে কিংবা জীবনসঙ্গী খোঁজা—বিষয়গুলো একান্ত ব্যক্তিগত। কিন্তু ব্যক্তিগত এসব বিষয়েও হস্তক্ষেপ করছে অনেক দেশের সরকার! যেমন সিঙ্গাপুর। সম্প্রতি তারা চালু করেছে ডেটিং ও ম্যাচমেকিং সেবা ‘ফার্স্টডেট’। কেন এমন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার?সম্প্রতি বিয়ের প্রতি আগ্রহী করতে সিঙ্গাপুর সরকার চালু করল ডেটিং অ্যাপসিঙ্গাপুরে ৬০ বছরে মধ্যে প্রথমবারের মতো ২০২৫ সালে ৩০ হাজারেরও কম শিশুর জন্ম হয়েছে।

দেশটিতে মৃত্যুর সংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৫ সালে প্রায় ২৬ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। গত আগস্টে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং পরিবারকে সহায়তা এবং দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করতে বেশ কিছু নতুন পদক্ষেপের ঘোষণা দেন। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে—প্রতিটি শিশুর ১৭ বছর বয়স পূর্ণ হওয়ার আগপর্যন্ত মোট প্রায় ৭০ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা) আর্থিক সহায়তা।

জন্মহার বাড়াতেই অক্টোবরে পরীক্ষামূলকভাবে ম্যাচমেকিং সেবা ফার্স্টডেট চালু করে সিঙ্গাপুর সরকার।সিঙ্গাপুর সরকারের ডেটিং ও ম্যাচমেকিং সেবা ‘ফার্স্টডেট’–এর ওয়েবসাইটমালয়েশিয়ায় গিয়ে ভুলেও এই কাজ করবেন নাকীভাবে কাজ করে ফার্স্টডেটফার্স্টডেট আপাতত শুধু সিঙ্গাপুরের সরকারি কর্মীদের জন্য উন্মুক্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর