বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৫ ডিসেম্বর পর্যন্ত।
আবেদন ফি ১০০০ টাকা।ভর্তির আবেদনের যোগ্যতা—১. ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।২ বিএ/বিএস (পাস) বা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে উন্নয়ন–সংশ্লিষ্ট বা অন্যান্য প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।৩. সশস্ত্র বাহিনীর কর্মকর্তা/সদস্য যাঁদের উপরোক্ত কোনো ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।
বিএ/বিএস (পাস) ডিগ্রিধারী প্রার্থীদের সশস্ত্র বাহিনীতে ৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।৪. ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।ভর্তি পরীক্ষা ও মৌখিক—১. ভর্তির জন্য ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (লিখিত ৮৫ নম্বর ও মৌখিক ১৫ নম্বর)।২. শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণ দক্ষতা, সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়াদি সম্পর্কে জ্ঞান মূল্যায়ন করা হবে।৩. ভাইভার সময় সব মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্টস ও অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।প্রোগ্রামের খরচ—প্রোগ্রামের মোট খরচ ১ লাখ ৩০ হাজার টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।