বিবিএ বা ব্যবসাবিষয়ক পড়াশোনা খুবই প্রায়োগিক এবং কৌতূহলোদ্দীপক
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর শিক্ষার্থীদের সামনে যে কয়েকটি জনপ্রিয় ও যুগোপযোগী ক্যারিয়ারের পথ উন্মুক্ত হয়, তার মধ্যে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ অন্যতম। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে করপোরেট, ফাইন্যান্স, তথ্যপ্রযুক্তি কিংবা উদ্যোক্তা হওয়ার দৌড়ে বিবিএ একটি চমৎকার ভিত্তি তৈরি করে দেয়।
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি স্বাভাবিক পছন্দ হলেও বর্তমানে যেকোনো ব্যাকগ্রাউন্ডের তরুণেরাই এই পেশাদার ডিগ্রির প্রতি দারুণভাবে আকৃষ্ট হচ্ছেন।
তবে স্বপ্নের কেরিয়ার গড়তে এইচএসসি শেষের এই মধ্যবর্তী সময়টিতে সঠিক কৌশল, সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং পড়াশোনার মানসিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগবাংলাদেশে বিবিএ পড়ার জন্য সরকারি ও বেসরকারি উভয় খাতেই আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।