অলংকরণ: এস এম রাকিবুর রহমান
বিজ্ঞান: অধ্যায়–৫∎ সংক্ষিপ্ত প্রশ্নপ্রশ্ন: মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?উত্তর: মাইটোসিস কোষ বিভাজন পাঁচটি ধাপে সম্পন্ন হয়।প্রশ্ন: স্পিন্ডল তন্তু কাকে বলে?উত্তর: স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলে।প্রশ্ন: ট্রাকসন ফাইবার বা আকর্ষণ তন্তু কাকে বলে?উত্তর: যে স্পিন্ডল তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়, তাদের ট্রাকসন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে।প্রশ্ন: হ্যাপ্লয়েড কী?উত্তর: এক প্রস্থবিশিষ্ট ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড বলে।প্রশ্ন: জাইগোট কাকে বলে?উত্তর: নিষেকের সময় শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করলে নিউক্লিয়াস দুটি একীভূত হয়ে যে কোষ উৎপন্ন হয়, তা–ই জাইগোট।প্রশ্ন: মিয়োসিস–১ কী?উত্তর: মিয়োসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয়।
এই বিভাজনের প্রথম ধাপ বা বিভাজনই হচ্ছে মিয়োসিস–১।প্রশ্ন: ডিপ্লয়েড কী?উত্তর: দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটলে ওই অবস্থাকে ডিপ্লয়েড (2n) বলে।প্রশ্ন: বংশগতি কাকে বলে?উত্তর: পিতা–মাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান–সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।প্রশ্ন: ক্রোমোজোম কাকে বলে?উত্তর: নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্টসংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে, তাদের ক্রোমোজোম বলে।প্রশ্ন: মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে?উত্তর: মানুষের প্রতিটি দেহকোষে ৪৬টি ক্রোমোজোম রয়েছে।প্রশ্ন...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।