একসময় সব বদলে গেল। আমি স্কুল বদলে ফেললাম।
বন্ধু সবারই থাকে। কেউ ভালো বন্ধু, কেউ আবার সবচেয়ে ভালো বন্ধু। তবে আমার সবচেয়ে ভালো বন্ধুর নাম আদিত্রি। ওর মতো বন্ধু আমি আর কখনো পাইনি।আদিত্রির সঙ্গে আমার পরিচয় ২০২২ সালে। তখন আমি নতুন স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়েছি। ক্লাসের কাউকেই চিনতাম না। আদিত্রি তখন আমাদের ক্লাসের ক্লাস ক্যাপ্টেন। সেই প্রথম দিনগুলোতে ও নিজেই এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলত। এমনভাবে কথা বলত, যেন কত দিনের চেনা! ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গভীর হলো।
একসময় আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম।আদিত্রির সঙ্গে আমার কত মজার স্মৃতি! ও প্রায়ই আমার টিফিনে ভাগ বসাত। একসঙ্গে কত হাসি, কত গল্প, কত আনন্দ! ও ছিল খুব ভালো মেয়ে। স্কুলের সেই দিনগুলো এখনো আমার মনে পড়ে।কিন্তু একসময় সব বদলে গেল। আমি স্কুল বদলে ফেললাম। আদিত্রিকে ছেড়ে যেতে আমার একটুও ইচ্ছে ছিল না। তবু চলে যেতে হলো। আমার কাছ থেকে দূরে চলে গেল ও। সেই দুই ঝুঁটি করা, চশমা পরা ছোট্ট মেয়েটাকে আজও মনে পড়ে।
চোখ বন্ধ করলেই যেন দেখতে পাই ওকে।২০২৪ সালের পর থেকে আর ওকে দেখিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।