advertisement
advertisement

শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক

অ্যানথ্রপিক শেয়ারবাজারে প্রবেশ করেছে

advertisement

শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর অ্যানথ্রপিক বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাসডাক স্টক এক্সচেঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানির এই অভিষেক পুরো শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলা হচ্ছে। এই প্রযুক্তির উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করায় সবার নজর ছিল এদিকে।

অ্যানথ্রপিকের শেয়ার নির্ধারিত ৮৩ ডলারের বরাদ্দ মূল্য ছাড়িয়ে অনেক ওপরে উঠে যায়। এআই চ্যাটবট ক্লডের নির্মাতা এই কোম্পানি আগামী মাসগুলোতে কঠোর নজরদারির মধ্যে থাকবে। এআই ঘিরে থাকা মূল প্রশ্নটির উত্তর তাদের দিতে হবে। আর সেই প্রশ্নটি হলো এই বিশাল বিনিয়োগ কি আসলেই সার্থক।মাত্র কয়েক ঘণ্টার লেনদেনে অ্যানথ্রপিকের শেয়ারের গতিবিধি দেখে মনে হয়েছে বিনিয়োগকারীরা এখনো নিশ্চিত নন এআই ঠিক কোন দিকে যাচ্ছে।

শেয়ারের দাম তাৎক্ষণিকভাবে বেড়ে ১১১ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর