রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় পর্দায় সরাসরি সম্প্রচার দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। কক্সবাজার, ১৯ নভেম্বর ২০২৬
১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের প্রায় আট দশকের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে আদালত সরাসরি জেনোসাইডের দায়ে দায়ী করলেন। মামলার একটি অধ্যায় শেষ, আরেকটি অধ্যায় বাকি। এই অধ্যায়ের রায়টিই এককভাবে যুগান্তকারী। পরের অধ্যায়ে ক্ষতিপূরণের ধরন ও অঙ্ক নির্ধারিত হবে। বাংলাদেশে উত্তেজনাকর পরিস্থিতি। খবরের পর খবর, বিশ্লেষণের পর বিশ্লেষণ চলছে চারদিকে। ব্যতিক্রমী কাণ্ড ঘটছে এশিয়া–প্যাসিফিক ইকোনমিক কো–অপারেশনের শীর্ষ সম্মেলনেও।
তিন বিশ্ব মোড়ল ট্রাম্প-পুতিন-সি এক টেবিলে। বৈঠক চলছে কীভাবে তিন পক্ষ মিলেমিশে বিশ্ববাসীকে শান্তিতে রাখবে বিষয়ে।বাংলাদেশ-এপেক দুই বিষয়েই নজর রাখা দরকার। কিন্তু সেসব ছেড়ে মনোযোগ লেপটে রেখেছিলাম আন্তর্জাতিক আদালতের রোহিঙ্গাবিষয়ক রায় ঘোষণা কার্যক্রমে। মনোযোগের কারণ রোহিঙ্গা বিষয়টি আমার গবেষণার আগ্রহের কেন্দ্রে বলেই শুধু নয়।
বরং আসন্ন রায়টি গাজা ছাড়াও বিশ্বের নানা প্রান্তে নিধনযজ্ঞের শিকার ও নিপীড়িত মানুষদের বিষয়ে কতটা দৃষ্টান্ত হয়ে উঠতে পারে দেখার ঔৎসুক্যই ছিল আসল।আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগরোহিঙ্গাদের নিয়ে রায় বাস্তবায়ন করবে কেজেনোসাইড প্রমাণ করতে পারার সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ নিধনযজ্ঞের ‘ইনটেনশন’ বা নির্মূলের ‘অভিপ্রায়’ প্রমাণ করতে পারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।