advertisement
advertisement

গুচি বাইম ও তারা বাইম কী আলাদা মাছ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
গুচি বাইম ও তারা বাইম কী আলাদা মাছ

তারা বাইমের পিঠের নরম পাখনার গোড়ায় সারি বেঁধে বসানো থাকে কয়েকটি গোল কালো দাগ

advertisement

হাটের দিন মাছের আড়তে গেলে একটি দৃশ্য প্রায়ই চোখে পড়ে। প্লাস্টিকের গামলায় সরু লম্বা কিছু মাছ কিলবিল করছে। গায়ে কাদা লেগে আছে, আর মুখের সামনে বর্শার ডগার মতো একটি শুঁড় উঁচিয়ে আছে। ক্রেতা জিজ্ঞেস করেন, ‘বাইম কত করে?’ বিক্রেতা দাম বলে দেন, কিন্তু কোন বাইম, সেটি আর আলাদা করে বলেন না। অথচ ওই একই গামলায় গুচি বাইম ও তারা বাইম মিশে থাকতে পারে। এ দুটি কিন্তু এক মাছ নয়।

দেখতে কাছাকাছি ও স্বভাবে মিল থাকলেও এরা সম্পূর্ণ আলাদা প্রজাতির মাছ।গুচি বাইমের বৈজ্ঞানিক নাম Macrognathus pancalus। পুরোনো বইয়ে অবশ্য Mastacembelus pancalus নামেও পাওয়া যায়। কারণ, আগে প্রজাতিটিকে ভিন্ন গণে রাখা হতো। ইংরেজিতে একে ডাকা হয় স্ট্রাইপড বা বার্ড স্পাইনি ইল। বাংলাদেশে গুচির ডাকনামের শেষ নেই—পাঙ্কাল, তুরি, চিরকা ইত্যাদি। অন্যদিকে তারা বাইমের নামের হিসাব আরও জটিল।

দেশের গবেষণাপত্রে সাধারণত এর বৈজ্ঞানিক নাম Macrognathus aculeatus লেখা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর