advertisement
advertisement

সাইবার সুরক্ষা আইন: সংশোধনীর আড়ালে কি ফিরছে পুরোনো নিয়ন্ত্রণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
সাইবার সুরক্ষা আইন: সংশোধনীর আড়ালে কি ফিরছে পুরোনো নিয়ন্ত্রণ

advertisement

জনগণকে সুরক্ষা দেওয়া আর জনপরিসরে মতপ্রকাশ নিয়ন্ত্রণের সীমারেখা ঝাপসা করার জন্য বাংলাদেশ আগেই বড় মূল্য দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ এখনো আছে। নতুন নামে পুরোনো ভুলের পুনরাবৃত্তি নয়, বরং এমন সাইবার আইন প্রয়োজন, যা অনলাইন অপরাধ থেকে মানুষকে রক্ষা করবে, কিন্তু মৌলিক অধিকার চর্চাকেই সম্ভাব্য অপরাধে পরিণত করবে না।

লিখেছেন প্রিয়া আহসান চৌধুরীপ্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের নভেম্বর ২০২৬-এর সংশোধিত খসড়ায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে অনলাইনে মতপ্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব এবং নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানোর বিষয়টি নিয়ে আগের উদ্বেগগুলো রয়ে গেছে। মতপ্রকাশের স্বাধীনতা, জবাবদিহি এবং আইনের অপব্যবহারের ঝুঁকি এখনো বড় প্রশ্ন।অস্পষ্ট সাইবার আইনের বিপদ সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা রয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অপব্যবহারে সাংবাদিক, অধিকারকর্মী, রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর