advertisement
advertisement

শ্রমিকেরা হাজির হয়েও কাজ না করায় সাভারের অর্ধশত কারখানায় ছুটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
শ্রমিকেরা হাজির হয়েও কাজ না করায় সাভারের অর্ধশত কারখানায় ছুটি

আজ শনিবার সকালে কারখানায় প্রবেশ করেন সাভারের উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের শ্রমিকেরা

advertisement

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়ার ৫০টি কারখানায় আজ শনিবার সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ আছে সাভার–আশুলিয়ার ১১টি কারখানা।

আজ বেলা ১১টার দিকে এক খুদে বার্তায় এ তথ্য জানান আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া।শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকপুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, আজ সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে যান শ্রমিকেরা। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছিল।

তবে কাজের সময় সকাল আটটার পরিবর্তে সকাল সাতটা নির্ধারণের প্রতিবাদে কাজে যোগ দেননি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার শ্রমিকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর