কোথাও কেউ নেই নাটকের দৃশ্যে বাঁ থেকে বদি, বাকের ভাই ও মজনু (আবদুল কাদের, আসাদুজ্জামান নূর ও লুৎফর রহমান জর্জ)
আমার দেখা টেলিভিশন ও তার বিবর্তন একটি পথচলা, আধুনকিতা আর প্রযুক্তির মেলবন্ধনের গল্প। যে টেলিভিশন একসময় মানুষকে নির্দিষ্ট সময়ে একটি পর্দার সামনে বসাত, সেই টেলিভিশন এখন মানুষের পকেটে। একসময় সন্ধ্যার সংবাদ কিংবা প্রিয় নাটক দেখার জন্য অপেক্ষা করতে হতো। পরিবারের সবাই একসঙ্গে বসতেন। কখনো প্রতিবেশীরাও জড়ো হতেন একটি টেলিভিশন সেটের সামনে। অনুষ্ঠান শেষ হলে শুরু হতো আলোচনা।
পর্দার চরিত্র, সংলাপ, গান কিংবা কোনো সংবাদ মানুষের দৈনন্দিন কথাবার্তার অংশ হয়ে উঠত।সেই অভিজ্ঞতা এখন অনেকটাই বদলে গেছে। দর্শক আর সম্প্রচারিত অনুষ্ঠানের সময়সূচির কাছে বাঁধা নন। হাতে থাকা স্মার্টফোনেই তিনি সরাসরি টেলিভিশন দেখতে পারেন। দেখতে পারেন পছন্দের নাটকের একটি দৃশ্য, সংবাদ প্রতিবেদন কিংবা আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। কয়েক সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে লাখো মানুষের কাছে।
টেলিভিশনের এই রূপান্তর শুধু প্রযুক্তির পরিবর্তন নয়; এটি মানুষের দেখার অভ্যাস, চিন্তা, তথ্য গ্রহণ এবং সমাজের সঙ্গে যোগাযোগের ধরনও বদলে দিয়েছে।টেলিভিশনের সেই দীর্ঘ যাত্রার শুরুটা ছিল ১৯২৬ সালের ২৬ জানুয়ারি স্কটিশ উদ্ভাবক জন লোগি বেয়ার্ড লন্ডনে চলমান ছবি দেখানোর একটি যন্ত্র প্রকাশ্যে প্রদর্শন করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।