advertisement
advertisement

চকরিয়ায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
চকরিয়ায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

চকরিয়া বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

advertisement

নানা প্রতিযোগিতা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়ায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। ১৮ নভেম্বর দুপুরে চকরিয়া কিডস কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে এটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে চকরিয়া বন্ধুসভা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও নানা ক্ষেত্রে অবদান রাখা মোট ২০ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা।নৃত্য পরিবেশনাসাধারণ সম্পাদক আরমান রাফির সঞ্চালনায় আয়োজনে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, একক নৃত্য, দলীয় নৃত্য ও চিত্রাঙ্কন—এই পাঁচ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর।

তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা বিগত দিনগুলোতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন এনেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর