ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়ার ফেসবুক পোস্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ক্ষুদ্র পরিসরে’ প্রত্যাবর্তনের জন্য গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রায় সব দলের প্রার্থীদের দায়ী করেছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া (স্বপন)। এ বিষয়ে ফেসবুকে নিজের আইডি থেকে একটি পোস্ট করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।গত বৃহস্পতিবার ফেসবুকে পোস্টটি করেন কিবরিয়া।
‘কিবরিয়া স্বপন’ নামের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, আওয়ামী লীগের আজকের এই ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সব দলের এমপি প্রার্থীরা।পোস্টে কিবরিয়া স্বপন আরও লিখেছেন, ‘প্রায় প্রত্যেক দলের এমপি প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নেতা–কর্মীদের কাছে ডেকে নিয়েছেন। অথচ সেই আওয়ামী লীগের নেতা–কর্মীরা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
তাই বলি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িয়াছে সে।’ফেসবুকে স্ট্যাটাসটি নিজেই দিয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন কিবরিয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।