advertisement
advertisement

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ঘেরাওয়ের পর ঘরের জানালা ভেঙে পালালেন নারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ঘেরাওয়ের পর ঘরের জানালা ভেঙে পালালেন নারী

প্রতীকী ছবি

advertisement

চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভিডিওটি নজরে আসার পর স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা ওই নারীকে তাঁর বাড়িতে ঘেরাও করেন এবং দরজায় তালা মেরে বসতঘরে আবদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দেখে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়েছেন ওই নারী। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি বাড়িতে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ওই নারীকে আটক করার জন্য পুলিশ ও বিএনপি নেতা–কর্মীরা খুঁজছেন।আমিনুল ইসলাম, ইনচার্জ, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প, চুয়াডাঙ্গাপ্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক করার অভিযোগের বিষয়টি পুলিশকে মৌখিকভাবে স্থানীয় বিএনপি নেতারা জানান। অভিযুক্ত নারীকে তাঁর ঘরে তালাবদ্ধ করে রেখে পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়।

এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অভিযুক্ত নারী তাঁর ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে গেছেন।ওই নারীর ফল ব্যবসায়ী স্বামী প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে টিকটক করেছেন, এটা তাঁর জানা ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর