নৃত্য পরিবেশনা
উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ নভেম্বর সন্ধ্যায় জেলার সমন্বিত সরকারি অফিস ভবনের অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাদারীপুর বন্ধুসভা।জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানে মাদারীপুর বন্ধুসভার সদস্যদের পাশাপাশি জেলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক, চিকিৎসক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মাদারীপুর বন্ধুসভার সভাপতি আঞ্জুমান জুলিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু।
এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে প্রথম আলোর পথচলা নিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও বন্ধুসভার উপদেষ্টা অখিল সরকার, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জন মোহাম্মদ সোহেল-উজ্জামান রাসেল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মাদারীপুর কার্যালয়ের এরিয়া কো-অর্ডিনেটর মো. এনায়েতুল্লাহ, প্রথম আলোর এজেন্ট ওমর আলী শিকদার, মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান ও তরুণ উদ্যোক্তা আল শাহরিয়াত করিম।গান পরিবেশনাদীর্ঘ ২৮ বছর ধরে প্রথম আলোর সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে পত্রিকাটির মাদারীপুরের এজেন্ট ওমর আলী শিকদার বলেন, ‘প্রথম...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।