advertisement
advertisement

সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে

সোনার অলংকার

advertisement

সোনার পুরোনো অলংকার জুয়েলারি প্রতিষ্ঠানে বিক্রি করে এখন থেকে আগের চেয়ে বেশি অর্থ পাবেন গ্রাহকেরা। এমনকি পুরোনো অলংকার বদলে নতুন কিনতে গেলেও বাড়তি সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যালয়ে আজ শনিবার অনুষ্ঠিত সমিতির পরিচালনা পর্ষদের সভায় সোনার অলংকার বদল ও ক্রয় নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে।

আগামীকাল রোববার থেকে এ পরিবর্তন কার্যকর হবে।এই পরিবর্তনের বিষয়টি আজই সমিতির সভাপতি এনামুল হক খান সদস্যদের এক জরুরি নোটিশে জানিয়েছেন। নোটিশের তথ্য অনুযায়ী, জুয়েলারি প্রতিষ্ঠানে পুরোনো অলংকার বদলে নতুন কিনতে গেলে পুরোনো অলংকারের বর্তমান ওজন থেকে ৯ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। এত দিন ১২ শতাংশ ওজন বাদ দিয়ে মূল্য দেওয়া হতো।

তার মানে কোনো ক্রেতা ২১ ক্যারেটের এক ভরি ওজনের সোনার অলংকার বদল করে একই ওজনের নতুন কিনতে বা বানাতে গেলে পুরোনো অলংকারের ৯ শতাংশ বাদ দিয়ে ১ লাখ ৭৩ হাজার ৮১৬ টাকা মূল্য নির্ধারণ করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর