ঢাকার উদ্দেশে ৪৫ দিনের পদযাত্রা শুরু করেছে ১২ জনের একটি দল। দলের কয়েকজন সদস্য। গত বৃহস্পতিবার কক্সবাজরের টেকনাফে
সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর জন্য মানবিক ক্যাম্পাস গড়ার স্বপ্ন নিয়ে টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে ৪৫ দিনের পদযাত্রা শুরু করেছেন উথোয়াইংগ্যা মারমা ও তাঁর ১১ সহযাত্রী।পাহাড়ের সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর জন্য আবাসন, শিক্ষা, খাবার ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস গড়তে চান তাঁরা। সেই স্বপ্ন বাস্তবায়নে মানুষের সহযোগিতা চেয়ে টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে ৪৫ দিনের পদযাত্রা শুরু করেছে ১২ জনের একটি দল।
গত বৃহস্পতিবার সকাল সাতটায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার জিরো পয়েন্ট চত্বর থেকে তাঁদের পদযাত্রা শুরু হয়। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন বৌদ্ধ গ্রাম ও বৌদ্ধবিহার ঘুরে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন উথোয়াইংগ্যা মারমা। তাঁর বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।
২০১০ সাল থেকে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বেচ্ছাসেবী বিভিন্ন কর্মসূচি পালন করছেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।